SEO সার্ভিস: কাস্টমার যা সার্চ করে, সেখানে আপনার ওয়েবসাইট
SEO মানে আপনার কাস্টমার Google-এ যা লিখে খোঁজে, সেই সার্চের প্রথম পেজে আপনার ওয়েবসাইট আনা, বিজ্ঞাপনের টাকা ছাড়াই। Zass Tech আগে সাইটের টেকনিক্যাল সমস্যা ঠিক করে, তারপর বাংলা ও English-এ কনটেন্ট লেখে আর লিংক বানায়। মাসিক SEO শুরু ৳15,000 থেকে, আর সাধারণত 3 থেকে 6 মাসে পরিষ্কার রেজাল্ট দেখা যায়।
- মাসিক SEO
- ৳15,000 থেকে
- রেজাল্টের সময়
- সাধারণত 3-6 মাস
- রিপোর্ট
- প্রতি মাসে, সহজ ভাষায়
- চুক্তি
- মাসে মাসে, লম্বা চুক্তি নেই
কখন SEO দরকার হয়
Ads বন্ধ, অর্ডারও বন্ধ
Facebook বা Google Ads-এ টাকা না দিলেই বিক্রি থেমে যায়। SEO থেকে আসা ট্রাফিক Ads বন্ধ করলেও আসতে থাকে।
ছোট প্রতিযোগীও আগে আসে
আপনার চেয়ে ছোট কোম্পানি Google-এ আগে আসছে, কারণ তাদের সাইট Google-এর কাছে বেশি পরিষ্কার।
Impression আছে, Click নেই
Search Console-এ দেখা যায় সাইট সার্চে আসছে, কিন্তু কেউ ক্লিক করছে না। সাধারণত Title আর Description-এ সমস্যা থাকে।
হঠাৎ Ranking পড়ে গেছে
হ্যাক, স্প্যাম URL বা ভুল Redirect-এর কারণে কয়েক দিনের মধ্যেই Ranking পড়ে যেতে পারে। Easytrax-এর ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল।
SEO-তে আমরা যা যা করি
টেকনিক্যাল অডিট
সাইটের স্পিড, মোবাইল ভার্সন, ভাঙা লিংক, Index না হওয়া পেজ, ডুপ্লিকেট কনটেন্ট। এগুলো ঠিক না করে কনটেন্ট লিখলে লাভ হয় না।
Keyword রিসার্চ
মানুষ আসলে কী লিখে সার্চ করে: বাংলায় নাকি English-এ, “দাম” লিখে নাকি “price” লিখে। প্রতিটা Keyword-কে কেনার ইচ্ছা অনুযায়ী ভাগ করি।
On-page SEO
Title, Description, Heading, ছবির Alt টেক্সট আর ইন্টারনাল লিংক। প্রতিটা পেজ যেন একটা নির্দিষ্ট সার্চের সবচেয়ে ভালো উত্তর হয়।
বাংলা ও English কনটেন্ট
প্রোডাক্ট পেজ, গাইড আর ব্লগ। মানুষের প্রশ্নের সোজা উত্তর দিয়ে লেখা, শুধু Keyword বসানোর জন্য না।
Schema মার্কআপ
Product, Review আর FAQ Schema দিলে সার্চ রেজাল্টে স্টার রেটিং আর দাম দেখায়। Easytrax-এর রিভিউ স্নিপেট থেকে আসা Click 10 থেকে 90-তে উঠেছে।
লিংক বিল্ডিং
নিউজ সাইট, ডিরেক্টরি আর ইন্ডাস্ট্রি ব্লগ থেকে আসল লিংক। কেনা বা স্প্যাম লিংক না, কারণ ওগুলো পরে ক্ষতি করে।
Easytrax: স্প্যাম থেকে ফিরে 28 দিনে 69% বেশি Click
Easytrax বাংলাদেশে GPS tracker বিক্রি করে। স্প্যাম URL-এর কারণে Ranking পড়ে গিয়েছিল। সাইট ক্লিন করে আবার Index করানো, বাংলা ও English-এ product আর guide পেজ নতুন করে লেখা, আর Review Schema যোগ করার পর Average Position 9.7 থেকে 6.2-তে এসেছে।
- Organic clicks
- 807 1,363
- Impressions
- 15.5K 27.7K
- Average position
- 9.7 6.2
Easytrax, Bangladesh · 28 days to 19 October 2026 vs the previous 28 days · Source: Google Search Console
পুরো Case Study (English)প্রথম 3 মাস যেভাবে যায়
প্রথম মাস: অডিট আর ফিক্স
পুরো সাইট ক্রল করে টেকনিক্যাল সমস্যার লিস্ট বানাই আর একটা একটা করে ঠিক করি। Search Console আর GA4 না থাকলে সেটআপ করে দিই।
Keyword ম্যাপ
কোন পেজ কোন Keyword-এর জন্য, তার একটা ম্যাপ। একই Keyword-এর জন্য দুটো পেজ যেন একে অপরের সাথে লড়াই না করে।
দ্বিতীয় মাস: পেজ আর কনটেন্ট
গুরুত্বপূর্ণ পেজগুলো নতুন করে লিখি, নতুন গাইড আর ব্লগ যোগ করি।
তৃতীয় মাস থেকে: লিংক আর মাপজোখ
লিংক বানানো শুরু। Search Console দেখে যে পেজ ভালো করছে, সেটাকে আরও শক্ত করি।
SEO প্যাকেজের দাম
SEO অডিট রিপোর্ট
আগে জানতে চান সমস্যা কোথায়, কাজ নিজেরা করবেন
৳8,000এককালীন
- পুরো সাইটের টেকনিক্যাল অডিট
- Keyword-এর সুযোগের লিস্ট
- প্রতিযোগীদের সাথে তুলনা
- কোনটা আগে ঠিক করবেন, তার ক্রম
- কলে পুরো রিপোর্ট বুঝিয়ে দেওয়া
মাসিক SEO
ছোট ও মাঝারি ব্যবসার ওয়েবসাইটের জন্য
৳15,000প্রতি মাসে
- 15-20টা মূল Keyword
- টেকনিক্যাল ফিক্স
- মাসে 4টা কনটেন্ট
- নিয়মিত লিংক বিল্ডিং
- মাসিক Ranking ও Click রিপোর্ট
গ্রোথ SEO
ই-কমার্স আর বড় ওয়েবসাইটের জন্য
৳30,000প্রতি মাসে
- 40+ Keyword
- মাসে 8টা কনটেন্ট
- প্রোডাক্ট ও ক্যাটাগরি পেজ অপ্টিমাইজ
- Product, Review ও FAQ Schema
- AI SEO-র কাজও অন্তর্ভুক্ত
- প্রতি সপ্তাহে আপডেট
মাসিক প্যাকেজ মাসে মাসে চলে, লম্বা চুক্তি নেই। ফ্রি অডিটে মূল সমস্যাগুলো মুখে বলি; অডিট রিপোর্টে থাকে পুরো লিখিত বিশ্লেষণ।
SEO নিয়ে যে কথাগুলো সোজাসুজি বলা দরকার
“1 মাসে প্রথম পেজ” গ্যারান্টি
Google-এর Ranking কেউ নিয়ন্ত্রণ করে না। নির্দিষ্ট দিনের গ্যারান্টি সাধারণত স্প্যাম লিংক দিয়ে আসে, যেটা পরে সাইটের ক্ষতি করে।
হাজার হাজার ব্যাকলিংক
“৳2,000-এ 5,000 ব্যাকলিংক” টাইপের অফার Ranking বাড়ায় না, উল্টো Google পেনাল্টি আনতে পারে। দশটা ভালো লিংক পাঁচ হাজার খারাপ লিংকের চেয়ে বেশি কাজের।
শুধু Ranking দেখা
Ranking বাড়ল কিন্তু কল বা অর্ডার বাড়ল না, তাহলে ভুল Keyword ধরা হয়েছে। তাই রিপোর্টে Ranking-এর সাথে Click আর লিডও দেখাই।
AI দিয়ে শত শত পেজ
একসাথে অনেক পেজ AI দিয়ে বানালে Google সেগুলোকে কম গুরুত্ব দেয়। কম পেজ, কিন্তু প্রতিটা কাজের, এটাই এখন বেশি কাজ করে।
SEO নিয়ে যা জানতে চান
SEO করতে মাসে কত টাকা লাগে?
মাসিক SEO শুরু ৳15,000 থেকে, ই-কমার্স আর বড় সাইটের জন্য ৳30,000 থেকে। শুধু লিখিত অডিট রিপোর্ট নিতে চাইলে এককালীন ৳8,000।
কত দিনে Google-এর প্রথম পেজে আসব?
সাধারণত 3 থেকে 6 মাস। প্রতিযোগিতা কম এমন Keyword-এ আগে আসে, খুব প্রতিযোগিতার Keyword-এ বেশি সময় লাগে। কেউ নির্দিষ্ট তারিখের গ্যারান্টি দিলে বিশ্বাস করবেন না।
বাংলা না English, কোন ভাষায় SEO করব?
দুটোই। অনেকে লেখে “gps tracker price in bangladesh”, আবার অনেকে লেখে “জিপিএস ট্র্যাকারের দাম”। Easytrax-এর ক্ষেত্রে বাংলা সার্চ থেকেও নিয়মিত Click আসছে।
SEO বন্ধ করলে কী হবে?
Ranking সাথে সাথে চলে যায় না, ধীরে ধীরে কমে, বিশেষ করে প্রতিযোগীরা কাজ চালিয়ে গেলে। তাই অনেকে প্রথম 6 মাস জোর দিয়ে কাজ করায়, পরে ছোট প্যাকেজে ধরে রাখে।
Facebook পেজ থাকলে কি SEO লাগবে?
Facebook পেজ Google সার্চে খুব কম আসে। কেউ Google-এ আপনার প্রোডাক্ট খুঁজলে তাকে ধরতে হলে ওয়েবসাইট আর SEO লাগবে।
আমার সাইট WordPress বা Shopify-তে, সমস্যা হবে?
না। WordPress, WooCommerce, Shopify বা নিজের বানানো সাইট, সবগুলোতেই SEO করা যায়।
এর সাথে যা কাজে আসে
Local SEO
আশেপাশের কেউ Google Maps-এ আপনার মতো ব্যবসা খুঁজলে যেন আপনার দোকান বা অফিসটাই আগে আসে।
বিস্তারিত দেখুনAI SEO
এখন অনেকেই কেনার আগে ChatGPT বা Gemini-কে জিজ্ঞেস করে। সেই উত্তরে যেন আপনার ব্র্যান্ডের নাম আসে, সেভাবে ওয়েবসাইটের কনটেন্ট সাজাই।
বিস্তারিত দেখুনওয়েবসাইট ডেভেলপমেন্ট
কোম্পানি প্রোফাইল, ই-কমার্স বা ল্যান্ডিং পেজ। মোবাইলে ফাস্ট লোড হবে, Google-এ আসবে, আর ভিজিটর সহজেই অর্ডার বা কল করতে পারবে।
বিস্তারিত দেখুন
ফ্রি অডিট নিন
কল দিন, WhatsApp-এ মেসেজ দিন, অথবা নম্বর রেখে যান। আপনার অবস্থা দেখে বলব কোন প্যাকেজ লাগবে, আর কোনটা লাগবে না।
নম্বর দিন, আমরা কল করব
24 ঘণ্টার মধ্যে কল পাবেন।
