মূল অংশে যান
Zass Tech
ফ্রি অডিট

AI SEO: ChatGPT-কে জিজ্ঞেস করলে উত্তরে যেন আপনার নাম আসে

AI SEO (যাকে GEO বা AEO-ও বলে) হলো ChatGPT, Gemini, Perplexity আর Google-এর AI Overview-এর উত্তরে আপনার ব্যবসাকে আনার কাজ। এখন অনেকে দশটা লিংক না ঘেঁটে সরাসরি AI-কে জিজ্ঞেস করে, “বাংলাদেশে ভালো GPS tracker কোনটা?” AI তখন সেই ব্যবসাগুলোর নাম বলে, যাদের সম্পর্কে ইন্টারনেটে পরিষ্কার আর এক রকম তথ্য আছে। মাসিক AI SEO শুরু ৳12,000 থেকে।

মাসিক AI SEO
৳12,000 থেকে
কোথায়
ChatGPT, Gemini, Perplexity, AI Overview
ভাষা
বাংলা ও English
প্রমাণ
Easytrax ChatGPT থেকে অর্ডার পাচ্ছে

সার্চ যেভাবে বদলাচ্ছে

  • প্রশ্ন লম্বা হচ্ছে

    Google-এ মানুষ লিখত “gps tracker price”। ChatGPT-কে লেখে “বাচ্চার জন্য 5 হাজারের মধ্যে কোন tracker ভালো, কোথায় কিনব?”

  • উত্তরে দুই-তিনটা নাম

    Google দশটা লিংক দেখায়। AI সাধারণত দুই-তিনটা নাম বলে। সেখানে না থাকলে আপনি পুরো আলোচনা থেকেই বাদ।

  • কাস্টমার আসে কেনার জন্য তৈরি হয়ে

    AI-এর সাথে কথা বলে যে আসে, সে অনেক সময় তুলনা আগেই সেরে আসে। Easytrax-এর Search Console-এ “how to buy”, “where to buy” টাইপের ফলো-আপ সার্চ এভাবেই দেখা গেছে।

  • AI ভুল তথ্য বলছে

    AI অনেক সময় পুরনো দাম বা ভুল নম্বর বলে দেয়, কারণ ইন্টারনেটে আপনার সঠিক তথ্য গোছানো নেই।

AI SEO-তে যা যা করি

  • প্রশ্ন-উত্তর ধাঁচের কনটেন্ট

    কাস্টমার AI-কে যে প্রশ্নগুলো করে, সেগুলোর সোজা উত্তর আপনার সাইটে রাখা। প্রথম লাইনেই উত্তর, তারপর বিস্তারিত।

  • দাম আর কেনার উপায় পরিষ্কার

    দাম, ডেলিভারি, ওয়ারেন্টি আর কীভাবে অর্ডার করবেন, স্পষ্ট লেখা থাকলে AI সেটা উদ্ধৃত করতে পারে।

  • Schema মার্কআপ

    Organization, Product, FAQ আর Review Schema, যাতে মেশিন সহজে বোঝে আপনি কে, কী বিক্রি করেন, দাম কত।

  • সব জায়গায় একই তথ্য

    ওয়েবসাইট, Google Business Profile, Facebook পেজ আর ডিরেক্টরিতে একই নাম, নম্বর আর দাম। তথ্য মিললে AI আপনার ওপর বেশি ভরসা করে।

  • এক লাইনে আপনার পরিচয়

    আপনাকে অন্যদের থেকে কী আলাদা করে, সেটা স্পষ্ট করে লেখা। Easytrax-এর ক্ষেত্রে সেটা ছিল BTRC-অনুমোদিত হওয়া।

  • AI crawler-এর জন্য দরজা খোলা

    অনেক সাইট না জেনেই robots.txt-এ GPTBot বা ClaudeBot ব্লক করে রাখে। আমরা সেটা চেক করে ঠিক করি।

Easytrax এখন ChatGPT থেকে অর্ডার পাচ্ছে

স্ট্রাকচার্ড কনটেন্ট, FAQ Schema আর স্পষ্ট BTRC-অনুমোদিত পরিচয়ের পর ChatGPT থেকে Easytrax-এ আসল অর্ডার আসা শুরু হয়েছে। একই সময়ে Google থেকেও Click 807 থেকে 1,363-তে উঠেছে, কারণ AI আর Google দুটোই একই পরিষ্কার তথ্য পছন্দ করে।

Organic clicks
807 1,363
Impressions
15.5K 27.7K
Average position
9.7 6.2

Easytrax, Bangladesh · 28 days to 19 October 2026 vs the previous 28 days · Source: Google Search Console

পুরো Case Study (English)

কাজ যেভাবে চলে

  1. AI-তে এখনকার অবস্থান

    আপনার ক্যাটাগরির 20-30টা প্রশ্ন ChatGPT, Gemini আর Perplexity-তে করে দেখি কারা আসছে, কী তথ্য বলছে।

  2. তথ্যের ফাঁক খোঁজা

    AI আপনার সম্পর্কে কী ভুল বলছে, বা কী বলতেই পারছে না, তার লিস্ট বানাই।

  3. কনটেন্ট আর Schema

    সেই ফাঁকগুলো পূরণ করে পেজ লিখি, FAQ আর Schema যোগ করি, অন্য জায়গার তথ্য মিলিয়ে দিই।

  4. প্রতি মাসে আবার চেক

    একই প্রশ্নগুলো প্রতি মাসে আবার করে দেখি, উত্তরে কী বদলাল।

AI SEO-র দাম

AI অডিট

জানতে চান AI এখন আপনার সম্পর্কে কী বলে

৳10,000এককালীন

  • 20-30টা প্রশ্নে AI চেক
  • প্রতিযোগীরা কোথায় আছে
  • robots.txt ও Schema চেক
  • কী কী করতে হবে, তার লিস্ট
এই প্যাকেজ নিয়ে কথা বলুন
আমাদের সাজেশন

মাসিক AI SEO

যাদের ওয়েবসাইটের SEO মোটামুটি ঠিক আছে

৳12,000প্রতি মাসে

  • মাসে 4টা প্রশ্ন-উত্তর কনটেন্ট
  • FAQ ও Schema
  • সব জায়গায় তথ্য মিলিয়ে রাখা
  • মাসিক AI চেক রিপোর্ট
এই প্যাকেজ নিয়ে কথা বলুন

SEO + AI SEO

Google আর AI, দুই জায়গাতেই আসতে চান

৳30,000প্রতি মাসে

  • গ্রোথ SEO প্যাকেজের সব কাজ
  • মাসিক AI SEO-র সব কাজ
  • মাসে 8টা কনটেন্ট
  • প্রতি সপ্তাহে আপডেট
এই প্যাকেজ নিয়ে কথা বলুন

AI কোন উত্তরে কার নাম বলবে, সেটা কেউ গ্যারান্টি দিতে পারে না। আমরা যেটা করি তা হলো AI-এর কাছে আপনার সম্পর্কে সঠিক আর যথেষ্ট তথ্য পৌঁছে দেওয়া।

AI SEO নিয়ে কিছু ভুল ধারণা

  • “AI SEO মানে AI দিয়ে লেখা”

    না। AI দিয়ে লেখা সাধারণ কনটেন্ট AI নিজেই উদ্ধৃত করতে চায় না, কারণ তাতে নতুন কিছু নেই। আপনার নিজের দাম, অভিজ্ঞতা আর তথ্যই আসল জিনিস।

  • “এখন আর SEO লাগবে না”

    AI অনেক উত্তর নেয় Google-এ ভালো Ranking করা পেজ থেকেই। ভালো SEO ছাড়া AI SEO দাঁড়ায় না।

  • শুধু English-এ কাজ করা

    বাংলাদেশে অনেকে ChatGPT-কে বাংলায় প্রশ্ন করে। Easytrax-এর ডাটায় “এটার দাম কত”, “কোনটা ভালো” টাইপের বাংলা প্রশ্নও দেখা গেছে।

  • একবার করে ভুলে যাওয়া

    AI মডেলগুলো নিয়মিত আপডেট হয়, প্রতিযোগীরাও কনটেন্ট যোগ করে। গত মাসের উত্তর এই মাসে বদলে যেতে পারে।

AI SEO নিয়ে যা জানতে চান

AI SEO, GEO আর AEO কি একই জিনিস?

মোটামুটি একই। GEO মানে Generative Engine Optimization, AEO মানে Answer Engine Optimization। সবগুলোর লক্ষ্য AI-এর উত্তরে আপনার ব্যবসাকে আনা।

ChatGPT কি সত্যিই অর্ডার আনে?

আনে। আমাদের ক্লায়েন্ট Easytrax ChatGPT থেকে আসা কাস্টমারের অর্ডার পাচ্ছে। তবে বেশিরভাগ ব্যবসায় এখনো Google-ই বড় সোর্স, তাই দুটো একসাথে করার পরামর্শ দিই।

AI SEO-তে কত খরচ?

এককালীন AI অডিট ৳10,000, মাসিক AI SEO ৳12,000 থেকে। SEO আর AI SEO একসাথে নিলে ৳30,000/মাস।

কত দিনে রেজাল্ট দেখা যায়?

নির্দিষ্ট সময় বলা কঠিন, কারণ একেক AI একেক সময়ে নতুন তথ্য নেয়। Google-এর AI Overview তুলনামূলক দ্রুত বদলায়, ChatGPT-র মতো টুলে বেশি সময় লাগতে পারে।

AI যদি আমার সম্পর্কে ভুল তথ্য বলে?

ইন্টারনেটে আপনার সঠিক তথ্য পরিষ্কারভাবে আর সব জায়গায় এক রকম থাকলে ধীরে ধীরে ভুলটা ঠিক হয়। কোথায় ভুল তথ্য আছে, অডিটে সেটা খুঁজে বের করি।

ছোট ব্যবসার কি AI SEO দরকার?

কাস্টমার যদি কেনার আগে অনেক তুলনা করে, যেমন ইলেকট্রনিক্স, সফটওয়্যার, শিক্ষা বা স্বাস্থ্যসেবা, তাহলে দরকার। শুধু এলাকার কাস্টমার নিয়ে চললে আগে Local SEO করুন।

ফ্রি অডিট নিন

কল দিন, WhatsApp-এ মেসেজ দিন, অথবা নম্বর রেখে যান। আপনার অবস্থা দেখে বলব কোন প্যাকেজ লাগবে, আর কোনটা লাগবে না।

নম্বর দিন, আমরা কল করব

24 ঘণ্টার মধ্যে কল পাবেন।

আপনার নম্বর শুধু এই কাজের জন্যই ব্যবহার হবে।