Local SEO: আশেপাশের কাস্টমার যেন আপনাকেই আগে খুঁজে পায়
Local SEO হলো Google Maps আর “near me” সার্চে আপনার দোকান, চেম্বার বা অফিসকে উপরে আনার কাজ। কেউ “বগুড়ায় শিশু ডাক্তার” বা “restaurant near me” লিখে খুঁজলে ম্যাপে যে তিনটা ব্যবসা আগে আসে, সেখানে থাকাই লক্ষ্য। Google Business Profile সেটআপ ৳6,000 থেকে, আর মাসিক Local SEO ৳8,000 থেকে।
- প্রোফাইল সেটআপ
- ৳6,000 থেকে
- মাসিক Local SEO
- ৳8,000 থেকে
- প্রথম রেজাল্ট
- সাধারণত 1-3 মাস
- কাদের জন্য
- দোকান, ক্লিনিক, রেস্টুরেন্ট, শোরুম
Local SEO কাদের সবচেয়ে বেশি কাজে আসে
ডাক্তার আর ক্লিনিক
রোগী চেম্বারের নাম জানে না, লেখে “শিশু ডাক্তার বগুড়া”। Maps-এ যে আগে আসে, কল পায় সে।
রেস্টুরেন্ট আর ক্যাফে
মানুষ Maps খুলে কাছের রেস্টুরেন্ট দেখে, রিভিউ আর ছবি দেখে, তারপর রওনা দেয়।
শোরুম আর দোকান
মোবাইল, ফার্নিচার বা ইলেকট্রনিক্স কেনার আগে মানুষ দেখে নেয় কাছে কোথায় পাওয়া যায় আর দোকান এখন খোলা কি না।
কোচিং, পার্লার, সার্ভিস সেন্টার
এলাকার সার্ভিসের জন্য কাস্টমার শহরের অন্য মাথায় যাবে না। কাছাকাছির মধ্যে প্রথমে থাকা মানেই বেশি কল।
Local SEO-তে যা করি
Google Business Profile সাজানো
সঠিক ক্যাটাগরি, খোলার সময়, সার্ভিসের লিস্ট, ছবি, আর এমন বিবরণ যাতে বাংলা ও English দুইভাবেই খুঁজে পাওয়া যায়।
ডুপ্লিকেট আর ভুল তথ্য ঠিক করা
অনেক ব্যবসার একাধিক পুরনো লিস্টিং থাকে, ভুল নম্বর বা ঠিকানা সহ। সেগুলো মার্জ বা রিমুভ করি।
নাম, ঠিকানা, ফোন সব জায়গায় এক
ওয়েবসাইট, Facebook পেজ আর ডিরেক্টরিতে নাম, ঠিকানা আর ফোন নম্বর হুবহু এক রাখা। অমিল থাকলে Google বিভ্রান্ত হয়।
রিভিউ বাড়ানোর সিস্টেম
খুশি কাস্টমারের কাছ থেকে রিভিউ চাওয়ার সহজ উপায়, যেমন কাউন্টারে QR কোড বা WhatsApp মেসেজ টেমপ্লেট। রিভিউর উত্তর কীভাবে দেবেন, সেটাও।
নিয়মিত পোস্ট আর ছবি
অফার, নতুন প্রোডাক্ট আর ছবি নিয়মিত দিলে প্রোফাইল সচল দেখায়, কাস্টমারও ভরসা পায়।
লোকাল ডিরেক্টরি আর শাখার পেজ
বাংলাদেশি ডিরেক্টরিতে লিস্টিং, আর একাধিক শাখা থাকলে ওয়েবসাইটে প্রতিটা এলাকার জন্য আলাদা পেজ।
কাজ যেভাবে এগোয়
Maps-এ এখনকার অবস্থান
কোন সার্চে Maps-এ আসছেন, কোনটায় আসছেন না, আর আশেপাশের প্রতিযোগীরা কী করছে, দেখি।
প্রোফাইল ঠিক করা
প্রোফাইল নতুন করে সাজাই, ভুল তথ্য আর ডুপ্লিকেট লিস্টিং ঠিক করি।
রিভিউ আর পোস্ট
রিভিউ চাওয়ার সিস্টেম চালু করি, আর প্রতি সপ্তাহে পোস্ট দিই।
মাসিক রিপোর্ট
প্রোফাইল কতবার দেখা হলো, কতজন কল দিল, কতজন ডিরেকশন নিল, প্রতি মাসে জানাই।
Local SEO-র দাম
প্রোফাইল সেটআপ
নতুন বা অগোছালো Google Business Profile-এর জন্য
৳6,000থেকে, এককালীন
- প্রোফাইল তৈরি বা ঠিক করা
- ক্যাটাগরি, সার্ভিস ও খোলার সময়
- 10-15টা ছবি আপলোড
- ডুপ্লিকেট লিস্টিং ঠিক করা
- রিভিউ চাওয়ার QR কোড
মাসিক Local SEO
একটা লোকেশনের ব্যবসার জন্য
৳8,000প্রতি মাসে
- প্রোফাইল ম্যানেজমেন্ট
- সপ্তাহে 1টা পোস্ট
- রিভিউর উত্তর দেওয়া
- লোকাল ডিরেক্টরি লিস্টিং
- মাসিক কল ও ডিরেকশন রিপোর্ট
একাধিক শাখা
2টা বা বেশি লোকেশন আছে এমন ব্যবসার জন্য
কাস্টম
- প্রতিটা শাখার আলাদা প্রোফাইল
- শাখাভিত্তিক ওয়েবসাইট পেজ
- সব শাখার এক রিপোর্ট
- শাখাভিত্তিক রিভিউ সিস্টেম
দাম একটা লোকেশনের জন্য। প্রোফাইল ভেরিফাই করতে Google কখনো ভিডিও বা কোড চায়, সেই ধাপটা আপনাকেই করতে হবে, আমরা পুরোটা দেখিয়ে দিই।
Maps-এ নিচে পড়ে থাকার সাধারণ কারণ
ব্যবসার নামে Keyword ঢোকানো
“রহিম ফার্মেসি বেস্ট মেডিসিন শপ বগুড়া” টাইপের নাম দিলে Google প্রোফাইল সাসপেন্ড করতে পারে। নাম হবে সাইনবোর্ডে যা লেখা, তাই।
ভুল মূল ক্যাটাগরি
মূল ক্যাটাগরি ভুল হলে ঠিক সার্চে আসবেনই না। যেমন “Medical clinic” আর “Dentist” Google-এর কাছে আলাদা জিনিস।
রিভিউর উত্তর না দেওয়া
বিশেষ করে খারাপ রিভিউর। ভদ্রভাবে উত্তর দিলে নতুন কাস্টমার বোঝে আপনি দায়িত্ব নেন।
কেনা বা ফেক রিভিউ
একসাথে অনেক ফেক রিভিউ Google ধরে ফেলে আর মুছে দেয়। কখনো পুরো প্রোফাইলই ঝামেলায় পড়ে।
Local SEO নিয়ে যা জানতে চান
Google Business Profile কি ফ্রি?
হ্যাঁ, এর জন্য Google কোনো টাকা নেয় না। খরচ হয় ঠিকমতো সেটআপ আর নিয়মিত ম্যানেজ করার কাজে।
Local SEO আর সাধারণ SEO-র পার্থক্য কী?
সাধারণ SEO সারা দেশের সার্চে ওয়েবসাইট আনে। Local SEO আপনার এলাকার সার্চে, বিশেষ করে Google Maps-এ, আপনার দোকান বা অফিস আনে।
রেজাল্ট পেতে কত দিন লাগে?
প্রোফাইল ঠিক করার পর সাধারণত 1 থেকে 3 মাসে Maps-এ উন্নতি দেখা যায়। রিভিউ যত নিয়মিত আসে, উন্নতিও তত দ্রুত।
দোকান নেই, বাসা থেকে সার্ভিস দিই। Local SEO হবে?
হবে। হোম ডেলিভারি বা বাসায় গিয়ে সার্ভিস দেন এমন ব্যবসা ঠিকানা লুকিয়ে শুধু সার্ভিস এরিয়া দেখাতে পারে।
আমার ব্যবসা ঢাকার বাইরে, কাজ হবে?
বরং ঢাকার বাইরে প্রতিযোগিতা কম, তাই অনেক সময় দ্রুত রেজাল্ট আসে। আমরা নিজেরাও বগুড়া থেকে কাজ করি।
আগে কেউ আমার ব্যবসার প্রোফাইল বানিয়ে রেখেছে, কী করব?
Google-এ মালিকানা দাবি (claim) করা যায়। প্রক্রিয়াটা আমরা করে দিই।
এর সাথে যা কাজে আসে
SEO
কাস্টমার Google-এ যা লিখে খোঁজে, সেই সার্চে আপনার ওয়েবসাইট প্রথম পেজে আনার কাজ। আগে সাইটের টেকনিক্যাল সমস্যা ঠিক করি, তারপর কনটেন্ট।
বিস্তারিত দেখুনAI SEO
এখন অনেকেই কেনার আগে ChatGPT বা Gemini-কে জিজ্ঞেস করে। সেই উত্তরে যেন আপনার ব্র্যান্ডের নাম আসে, সেভাবে ওয়েবসাইটের কনটেন্ট সাজাই।
বিস্তারিত দেখুন
ফ্রি অডিট নিন
কল দিন, WhatsApp-এ মেসেজ দিন, অথবা নম্বর রেখে যান। আপনার অবস্থা দেখে বলব কোন প্যাকেজ লাগবে, আর কোনটা লাগবে না।
নম্বর দিন, আমরা কল করব
24 ঘণ্টার মধ্যে কল পাবেন।
