ডিজিটাল মার্কেটিং প্যাকেজ: Boost না, হিসাব করে Ads
Zass Tech-এর ডিজিটাল মার্কেটিং প্যাকেজে Facebook আর Google Ads চালানো, Pixel ও Conversion ট্র্যাকিং, আর নিয়মিত রিপোর্ট একসাথে থাকে। লক্ষ্য একটাই: কত টাকা খরচ করে কতগুলো অর্ডার বা লিড এল, সেটা পরিষ্কার জানা, আর প্রতি মাসে প্রতিটা অর্ডারের খরচ কমানো। প্যাকেজ শুরু ৳15,000/মাস থেকে, Ads-এর খরচ আলাদা।
- ম্যানেজমেন্ট ফি
- ৳15,000/মাস থেকে
- Ads খরচ
- প্যাকেজের বাইরে, আলাদা
- রিপোর্ট
- সাপ্তাহিক আপডেট, মাসিক রিপোর্ট
- চুক্তি
- মাসে মাসে
Boost বাটন আর আসল মার্কেটিংয়ের পার্থক্য
Boost দিয়ে শুধু লাইক
পোস্ট Boost করলে Facebook লাইক আর রিচ দেয়। কিন্তু কিনতে পারে এমন মানুষ খোঁজার জন্য আলাদা ক্যাম্পেইন লাগে।
ইনবক্সে “দাম কত”, অর্ডার কম
মেসেজ আসে শত শত, অর্ডার আসে হাতে গোনা। সমস্যা অনেক সময় অডিয়েন্সে, অনেক সময় অফারে।
কোন Ads কাজ করছে, জানা নেই
Pixel ঠিকমতো না বসালে Facebook জানেই না কে কিনল। তখন সে ভুল মানুষকে Ads দেখাতে থাকে।
Google-এ খুঁজছে, আপনি নেই
যে মানুষ Google-এ আপনার প্রোডাক্ট সার্চ করছে, সে কেনার জন্য তৈরি। শুধু Facebook-এ থাকলে এই কাস্টমাররা প্রতিযোগীর কাছে যায়।
প্যাকেজে যা যা থাকে
Facebook ও Instagram Ads
সেল, মেসেজ আর লিড ক্যাম্পেইন, আলাদা আলাদা অডিয়েন্স, আর প্রতি সপ্তাহে নতুন Ads টেস্ট।
Google Ads
সার্চ ক্যাম্পেইন, যাতে যারা আপনার প্রোডাক্ট খুঁজছে তাদের সামনে আসেন। ই-কমার্সের জন্য Shopping আর Performance Max।
Pixel আর Conversion API
ব্রাউজার আর সার্ভার দুই দিক থেকে ট্র্যাকিং, যাতে অ্যাড ব্লকার বা iPhone-এর প্রাইভেসি সেটিংসে ডাটা হারিয়ে না যায়।
মেসেজ আর ফোনের অর্ডারও মাপা
বাংলাদেশে অনেক অর্ডার আসে Messenger, WhatsApp বা ফোনে। কোন Ads থেকে সেগুলো এল, সেটাও যতটা সম্ভব ট্র্যাক করি।
Ads কপি আর ক্রিয়েটিভ ব্রিফ
কোন ছবি বা ভিডিও লাগবে, কী লেখা থাকবে, আমরা ঠিক করে দিই। ডিজাইন আপনার টিম করতে পারে, অথবা আমাদের পরিচিত ডিজাইনার।
সহজ ভাষায় রিপোর্ট
প্রতি সপ্তাহে ছোট আপডেট, মাস শেষে পুরো রিপোর্ট: কত খরচ, কত অর্ডার বা লিড, প্রতিটার খরচ কত, আর পরের মাসে কী বদলাব।
Google Ads: প্রতি লিডের খরচ অর্ধেকেরও কম
অস্ট্রেলিয়ার একটা গ্যারেজ ডোর ব্যবসার Google Ads অ্যাকাউন্ট। আগে ট্র্যাকিং ঠিক না থাকায় Google জানত না কোন কল থেকে আসলে কাজ এসেছে। Offline Conversion ট্র্যাকিং বসানো আর অ্যাকাউন্ট নতুন করে সাজানোর পর 2.5 মাসে প্রতি Conversion-এর খরচ $102.59 থেকে $48.49-এ নেমেছে।
- Cost per conversion
- $102.59 $48.49
- Conversions
- 32 102
- Conversion rate
- 3.71% 17.29%
Garage Hub, Brisbane, Australia · 2.5 months, before vs after the rebuild · Source: Google Ads account and CRM
পুরো Case Study (English)প্রথম মাসে যা হয়
অ্যাকাউন্ট অডিট
আগে থেকে Ads চললে দেখি টাকা কোথায় নষ্ট হচ্ছে, কোন ক্যাম্পেইন আসলে কাজ করছে।
ট্র্যাকিং ঠিক করা
Ads চালানোর আগে Pixel, Conversion API আর GA4 ঠিক করি। নাহলে পরের কোনো সিদ্ধান্তই ঠিক হয় না।
ক্যাম্পেইন সাজানো
অডিয়েন্স, বাজেট ভাগ আর অফার ঠিক করে প্রথম ক্যাম্পেইন চালু করি।
টেস্ট আর স্কেল
যে Ads কাজ করছে তাতে বাজেট বাড়াই, যেটা করছে না সেটা বন্ধ করি।
প্যাকেজের দাম
স্টার্টার
শুধু Facebook আর Instagram দিয়ে শুরু করতে চান
৳15,000প্রতি মাসে
- Facebook ও Instagram Ads
- Pixel ও Conversion API সেটআপ
- মাসে 2টা ক্যাম্পেইন
- মাসিক রিপোর্ট
- Ads বাজেট মাসে ৳50,000 পর্যন্ত
গ্রোথ
Facebook আর Google, দুই জায়গাতেই
৳25,000প্রতি মাসে
- Facebook, Instagram ও Google Ads
- Pixel, Conversion API ও GA4
- মেসেজ ও ফোনের অর্ডার ট্র্যাকিং
- সাপ্তাহিক আপডেট ও মাসিক কল
- Ads বাজেট মাসে ৳2 লাখ পর্যন্ত
ফুল মার্কেটিং
Ads-এর সাথে SEO-ও চান, এক টিমের কাছে
৳45,000থেকে, প্রতি মাসে
- গ্রোথ প্যাকেজের সব কাজ
- মাসিক SEO
- ল্যান্ডিং পেজ উন্নত করা
- একটা প্ল্যান, একটা রিপোর্ট
- Ads বাজেট মাসে ৳2 লাখের বেশি
এই দাম আমাদের কাজের ফি। Ads-এর খরচ এর বাইরে, আলাদা। প্যাকেজ মাসে মাসে চলে, লম্বা চুক্তি নেই।
যেসব কারণে Ads-এর টাকা নষ্ট হয়
সবার কাছে Ads
“বাংলাদেশ, 18-65, সবাই” টার্গেট দিলে টাকা ছড়িয়ে যায়। শুরুতে ছোট আর পরিষ্কার অডিয়েন্স ভালো।
প্রতিদিন Ads বদলানো
Facebook-এর অ্যালগরিদম শিখতে কয়েক দিন সময় নেয়। প্রতিদিন বাজেট বা অডিয়েন্স বদলালে সে আবার শুরু থেকে শেখে।
“দাম জানতে ইনবক্স করুন”
দাম লুকিয়ে রাখলে অনেকে মেসেজই দেয় না। দাম লিখে দিলে মেসেজ কম আসতে পারে, কিন্তু যারা আসে তারা কেনার জন্য বেশি তৈরি।
দুর্বল ল্যান্ডিং পেজ
Ads ভালো হলেও যে পেজে গিয়ে কাস্টমার পড়বে সেটা দুর্বল হলে অর্ডার হয় না। Ads-এর আগে পেজটা ঠিক করুন।
ডিজিটাল মার্কেটিং প্যাকেজ নিয়ে যা জানতে চান
ডিজিটাল মার্কেটিং প্যাকেজের দাম কত?
শুধু Facebook আর Instagram-এর জন্য ৳15,000/মাস, Facebook আর Google দুটোর জন্য ৳25,000/মাস, আর SEO সহ পুরো মার্কেটিং ৳45,000/মাস থেকে। Ads-এর খরচ আলাদা।
Ads-এর বাজেট কত রাখা উচিত?
শুরুতে দিনে ৳1,000 থেকে ৳2,000 রাখলে এক-দুই সপ্তাহে বোঝা যায় কোন Ads কাজ করছে। এর চেয়ে কম বাজেটে Facebook শেখার মতো যথেষ্ট ডাটা পায় না।
শুধু Facebook Ads নিলে হবে?
হবে, স্টার্টার প্যাকেজ সেজন্যই। তবে আপনার প্রোডাক্ট মানুষ Google-এ সার্চ করে খোঁজে কি না, অডিটে দেখে বলে দেব Google Ads-ও লাগবে কি না।
Conversion API কেন দরকার?
শুধু Pixel ব্রাউজার থেকে ডাটা পাঠায়, যেটা অ্যাড ব্লকার আর iPhone-এ অনেক সময় আটকে যায়। Conversion API সার্ভার থেকে পাঠায়, তাই Facebook বেশি সঠিক ডাটা পায় আর ভালো কাস্টমার খুঁজে দেয়।
কত দিনে রেজাল্ট দেখা যাবে?
প্রথম 2 থেকে 4 সপ্তাহ টেস্টিং চলে। সাধারণত দ্বিতীয় মাস থেকে প্রতি অর্ডারের খরচ কমতে শুরু করে।
আমার পেজ আর Ads অ্যাকাউন্টের মালিকানা কার থাকবে?
আপনার। আমরা শুধু অ্যাক্সেস নিয়ে কাজ করি। কাজ বন্ধ করলে অ্যাক্সেস সরিয়ে দিলেই হলো, সব ডাটা আপনার কাছেই থাকে।
এর সাথে যা কাজে আসে
ওয়েবসাইট ডেভেলপমেন্ট
কোম্পানি প্রোফাইল, ই-কমার্স বা ল্যান্ডিং পেজ। মোবাইলে ফাস্ট লোড হবে, Google-এ আসবে, আর ভিজিটর সহজেই অর্ডার বা কল করতে পারবে।
বিস্তারিত দেখুনSEO
কাস্টমার Google-এ যা লিখে খোঁজে, সেই সার্চে আপনার ওয়েবসাইট প্রথম পেজে আনার কাজ। আগে সাইটের টেকনিক্যাল সমস্যা ঠিক করি, তারপর কনটেন্ট।
বিস্তারিত দেখুন
ফ্রি অডিট নিন
কল দিন, WhatsApp-এ মেসেজ দিন, অথবা নম্বর রেখে যান। আপনার অবস্থা দেখে বলব কোন প্যাকেজ লাগবে, আর কোনটা লাগবে না।
নম্বর দিন, আমরা কল করব
24 ঘণ্টার মধ্যে কল পাবেন।
